বঙ্গোপসাগর উত্তাল, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর উত্তাল, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসগার এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

গত কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীর এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে। এছাড়া নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস
সাগরে ফের লঘুচাপের শঙ্কা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
ঢাকায় বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা
রাতে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রাও