Ortho Songbad আর্কাইভ

আইএফআইসি ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

আইএফআইসি ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা
আইএফআইসি ব্যাংক পিএলসি’র উদ্যোগে ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফইইউ) সহযোগিতায় ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) সদরের স্থানীয় একটি মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা শাহ মো. মঈনউদ্দিন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনেট এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী।

বিএফইইউ’র উপপরিচালক মো. আশরাফুল আলম, মনিরুল ইসলাম এবং সহকারী পরিচালক ফয়সাল কবির দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারী ৩২টি ব্যাংকের ৭২জন কর্মকর্তাকে সনদপত্র প্রদান করা হয়।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার