নুরদের স্থায়ী কার্যালয়ের জন্যে প্রবাসীরা দিয়েছে ৩৬ লাখ, বাজেট ২ কোটি

নুরদের স্থায়ী কার্যালয়ের জন্যে প্রবাসীরা দিয়েছে ৩৬ লাখ, বাজেট ২ কোটি
গণঅধিকার পরিষদের স্থায়ী কার্যালয় কেনার জন্য প্রবাসী অধিকার পরিষদের নেতারা ৩৬ লাখ টাকা সংগ্রহ করেছেন। দেড় থেকে দুই কোটি টাকার মধ্যে পল্টন, মতিঝিল বা কাকরাইলে একটি স্থায়ী অফিস কেনার উদ্যোগ নিয়েছেন নুর-রাশেদরা।

রবিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের (একাংশ) সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, ‘আমাদের স্থায়ী কার্যালয় কেনার জন্য প্রবাসী ভাইয়েরা ইতোমধ্যে ৩৬ লাখ টাকা জমিয়েছেন। আশা করছি আরও টাকা উঠবে। এছাড়া গণঅধিকার পরিষদের নেতাকর্মী যারা দেশে আছি, তারাও সবাই তাদের সাধ্যমতো অনুদান দিবো।’

খুব দ্রুতই গণ অধিকার পরিষদের একটি স্থায়ী কার্যালয় হবে জানিয়ে রাশেদ বলেন, ‘বর্তমান কার্যালয় নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তাতে আমরা সবাই আলাপ-আলোচনা করে একটি স্থায়ী কার্যালয় করার সিদ্ধান্ত নিয়েছি। সারা দেশেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আছেন। সবার প্রচেষ্টায় আমাদের যে বাজেট, তা উঠে যাবে বলে আশা করছি।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস