চট্টগ্রামে এসআইবিএল'র ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত

চট্টগ্রামে এসআইবিএল'র ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ‘টাউন হল মিটিং’ এর আয়োজন করা হয়।  শনিবার (২২ জুলাই) স্থানীয় একটি কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

সৈয়দ মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, “নানা প্রতিকূলতা সত্ত্বেও সার্বিকভাবে আমাদের ব্যাংকের ব্যবসায়িক সূচকসমূহ বেশ ভালো আছে, বিশেষ করে বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স আহরণে ইতিবাচক ধারা রয়েছে আমাদের। মুনাফা অর্জনের ধারাও ইতিবাচক রয়েছে বলে তিনি অবহিত করেন। তিনি সকলকে ব্যাংকের ব্র্যান্ড এ্যাম্বাস্যাডর হিসেবে কাজ করার আহবান জানিয়ে বলেন, ব্যাংকের বিভিন্ন গণমুখী সেবাপণ্য সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হবে।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্পেশাল এ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মিজানুল কবির, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দীন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামানসহ চট্টগ্রাম অঞ্চলের সকল শাখার ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জ ও সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি এবং অ্যাসেট ডেভেলপমেন্ট নিয়ে পর্যালোচনা করা হয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি