Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ ফাইন্যান্সের অগ্নি নির্বাপণ মহড়া

বাংলাদেশ ফাইন্যান্সের অগ্নি নির্বাপণ মহড়া
দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান- বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে অগ্নি নির্বাপণ, জরুরী উদ্ধার ও বহির্গমন বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) অর্ধদিবসব্যাপী ঢাকার দিলকুশায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অগ্নি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান প্রশিক্ষক ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি, শামসুল হুদা। প্রশিক্ষণে বিভিন্ন স্তরের ৪০ জন কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ কায়সার হামিদ। এছাড়া বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব জিএসডি মো. ইমরান হোসাইনসহ অন্যরা। প্রশিক্ষণ শেষে ভবনের সম্মুখে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার