চার মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা স্থগিত

চার মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পরিচালনা ট্রাস্টি সভা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

সোমবার (১৪ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য প্রতিষ্ঠানগুলোর ট্রাস্টি সভার তারিখ ছিলো গতকাল (১৩ আগস্ট) রোববার। তাতে সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার কথা ছিলো। কিন্তু গতকাল ৩টি ফান্ডের কোন সভা অনুষ্ঠিত হয়নি।

তবে ট্রাস্টি সভা কী কারণে স্থগিত করা হয়েছে তা জানতে চেয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে ডিএসই।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন