বিনিয়োগকারীদের হতাশ করলো ৩ মিউচুয়াল ফান্ড

বিনিয়োগকারীদের হতাশ করলো ৩ মিউচুয়াল ফান্ড
সমাপ্ত অর্থবছরের (৩০ জুন,২০২৩) জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিবেনা পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ মিউচুয়াল ফান্ড। ফান্ডগুলো হচ্ছে- ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

গতকাল রোববার ফান্ডগুলোর ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড
ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০,জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলাচ্য বছরে ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ২৯ পয়সা। আগের বছর ফান্ডটি ১৯ পয়সা আয় করেছিল।

ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৭৭ পয়সা। গত বছর ফান্ডটি বিনিয়োগকারীদের ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।

জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০,জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলাচ্য বছরে ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ৩২ পয়সা। আগের বছর ফান্ডটি ২৪ পয়সা আয় করেছিল।

ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা। গত বছর ফান্ডটি বিনিয়োগকারীদের ৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।

আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০,জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলাচ্য বছরে ফান্ডটি ইউনিট প্রতি লোকসান করেছে ২২ পয়সা। আগের বছর ফান্ডটি ৩৫ পয়সা আয় করেছিল।

ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৯ টাকা ৯৮ পয়সা। গত বছর ফান্ডটি বিনিয়োগকারীদের ৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।

আগামী ৪ সেপ্টেম্বর আলোচ্য ৩ ফান্ডের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ ফান্ডগুলোর শেয়ার দর উন্মুক্ত থাকবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন