কমেই চলেছে মালয়েশিয়ার মুদ্রামান

কমেই চলেছে মালয়েশিয়ার মুদ্রামান
ডলারের বিপরীতের যেকোনো দেশের মুদ্রামানেই তারতম্য ঘটে। মালয়েশিয়ার রিঙ্গিতও এর বাইরে নয়। সম্প্রতি দেশটির মুদ্রামান নিয়ে নতুন তথ্য জানিয়েছেন বিশ্লেষকরা। তথ্যানুযায়ী, আগামী সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে রিঙ্গিতের মান ৪ দশমিক ৫৭ থেকে ৪ দশমিক ৬০-এর মধ্যে থাকবে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

ব্যাংক মুয়ামালাত মালয়েশিয়া বিএইচডির প্রধান অর্থনীতিবিদ আফজানিজাম রশিদ বলেন, চীন পরপর তিন মাস ধরে তাদের রফতানির পরিমাণ কমিয়ে এনেছে। এছাড়া চলতি সপ্তাহে ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) নেতিবাচক প্রভাব বিশ্বব্যাপী আর্থিক বাজারগুলোর বিস্তার হুমকির মুখে ফেলছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সংকেত এখনো পরিষ্কার নয়। যেখানে কিছু সরকারি কর্মকর্তার মতে, সামনের দিনগুলোয়ও সুদহার ঊর্ধ্বমুখী থাকবে।

আফজানিজাম বলেন, ‌চীনের অর্থনৈতিক পরিস্থিতি পরিমাপের জন্য বেশ কয়েকটি বিষয় রয়েছে। এর মধ্যে খুচরা বিক্রি, শিল্পোৎপাদন, ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্টে (এফএআই) ওপর বেশি নজর রাখা হবে। বর্তমানে ডলারের বিপরীতে রিঙ্গিতের মান ৪ দশমিক ৫৪৯১ থেকে ৪ দশমিক ৬২৫৭-এর মধ্যে রয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না