এসইএমএল লেকচার ফান্ডের লভ্যাংশ ঘোষণা

এসইএমএল লেকচার ফান্ডের লভ্যাংশ ঘোষণা
সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৩) জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। প্রতিষ্ঠানটির ট্রাস্টি সদস্যদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচ্য সময়ে ইউনিট প্রতি ৫০ পয়সা লভ্যাংশ পাবেন ফান্ডটির বিনিয়োগকারীরা। গত বছর বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ২২ পয়সা, যা আগের বছর ৪৬ পয়সা ছিল। অর্থাৎ বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির আয় কমেছে ২৪ পয়সা। এছাড়া ইউনিট প্রতি সম্পদের মূল্য (NAV) দাঁড়িয়েছে ১০ টাকা ৫২ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ১০ টাকা ৮০ পয়সা ছিলো। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ক্যাশ ফ্লোও কমেছে। গত অর্থবছরের ৫১ পয়সা অর্থপ্রবাহের বিপরীতে এবার তা ৩৫ পয়সায় নেমেছে।

আগামী ৪ সেপ্টেম্বর কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর উন্মুক্ত থাকবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন