খান ব্রাদার্সের সর্বোচ্চ দরপতন

খান ব্রাদার্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের শেয়ারে প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

সোমবার (১৪ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৮ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারদর কমেছে ৮ দশমিক ৭১ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডসের শেয়ারদর ৮ দশমিক ৪৮ শতাংশ কমেছে।

আজ ডিএসইতে সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিলস, মুন্নো এগ্রো, জেমিনী সী ফুড, লিগাসি ফুটওয়্যার, নর্দান জুট, ইমাম বাটন এবং বঙ্গজ লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন