বঙ্গবন্ধু রেল সেতুর পণ্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বঙ্গবন্ধু রেল সেতুর পণ্য নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণের ১৯৪ প্যাকেজ মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি হুয়াইয়ন হোপ’। সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।


এর আগে ২ আগস্ট ভিয়েতনামের হাইপোং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।


জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে ভিড়ল। জাহাজটিতে সেতুর জন্য ১৯৪ প্যাকেজ মালামাল রয়েছে। এসব প্যাকেজে সেতুর মূল অবকাঠামোর ১ হাজার ৭০০ মেট্রিক টন মালামাল রয়েছে। জাহাজ থেকে মালামাল খালাস শেষে নৌপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জেটিতে নেওয়া হবে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর