দারাজে শুরু রিয়েলমি ফ্যান ফেস্ট

দারাজে শুরু রিয়েলমি ফ্যান ফেস্ট

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি খুব শীঘ্রই এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এ উপলক্ষে রিয়েলমি ফ্যানদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত সব মেগা ডিল। দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজে এই মেগা ডিল উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।


রিয়েলমি ফ্যান ফেস্ট পুরো আগস্ট মাস চলবে। ফ্যানফেস্ট ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা সি৩০এস, সি৫৩, সি৫৫, জিটি মাস্টার এডিশন ও বিভিন্ন এআইওটি গ্যাজেট কেনার সময় ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ডিভাইসগুলোর সাথে থাকবে ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ইন্টারেস্টবিহীন ইএমআই সুবিধা গ্রহণ করে এসব পণ্য ক্রয় করা যাবে।


ব্র্যান্ড হিসেবে রিয়েলমি ইতোমধ্যেই নিজেদের জন্য একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। ফ্যান ও ব্যবহারকারীদের নিঃশর্ত ভালোবাসার কারণে এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। ফ্যানদের এই সমর্থন ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ রিয়েলমি এই ক্যাম্পেইন নিয়ে এসেছে। রিয়েলমি ফ্যানরা এখন সহজেই আকর্ষণীয় মূল্যে তাদের প্রিয় স্মার্টফোনটি কিনতে পারবেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি