স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন সিদ্দিকুর রহমান

স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন সিদ্দিকুর রহমান
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে যোগ দিয়েছেন মো. সিদ্দিকুর রহমান । এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. সিদ্দিকুর রহমান আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিষয়ে প্যারিসভিত্তিক আইসিসি ও যুক্তরাজ্যের আইএফএস কর্তৃক সার্টিফায়েড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) স্বীকৃতি অর্জন করেছেন। ইসলামি ব্যাংকিংয়ে তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মো. সিদ্দিকুর রহমান বাহরাইনভিত্তিক এএওআইএফআই কর্তৃক সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলোশিপপ্রাপ্ত।

মো. সিদ্দিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকসহ স্নাতকোত্তর (এমএসএস) এবং পরবর্তী সময় ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি এবং আইবিটিআরএ থেকে ডিপ্লোমা ইন ইসলামি ব্যাংকিং (ডিআইবি) সম্পন্ন করেছেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি