চট্টগ্রামে ‘হ্যাপিমার্ট’র ২৪তম শাখা উদ্বোধন

চট্টগ্রামে ‘হ্যাপিমার্ট’র ২৪তম শাখা উদ্বোধন
চট্টগ্রামের বায়োজিদ বোস্তামি রোডে বেঙ্গল গ্রুপের রিটেইল চেইন শপ হ্যাপিমার্টের ২৪তম শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই আগস্ট) গৃহস্থালির প্লাস্টিকের বৃহৎ শপ হিসেবে পরিচিত হ্যাপিমার্টের নতুন এই শাখা উদ্বোধন করা হয়।

শো-রুমটি উদ্বোধন করেন বেঙ্গল পলিমার ওয়্যারস চিফ অপারেটিং অফিসার আমির দাউদ। এসময় প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং মোহাম্মদ রাশেদ-উল-আলম ও বেঙ্গল রিটেইলস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: আতিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হ্যাপিমার্টে বেঙ্গল গ্রুপের প্লাস্টিক ফার্নিচার, হাউসওয়্যার, মেলামাইন, কিচেন অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্সসহ অন্যান্য পণ্যসামগ্রী পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাবে কিচেন ওয়্যারস, হোম অ্যাপ্লায়েন্স, আমদানিকৃত বিশ্বমানের সকল হাউসওয়্যার ও বাচ্চাদের খেলনাসামগ্রী।

শো রুম উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট পণ্যের উপর ১০% পর্যন্ত বিশেষ মূল্য ছাড় দিচ্ছে হ্যাপিমার্ট। অফারটি আগামী ২১শে আগস্ট পর্যন্ত চলবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি