ওমরাহ আদায়কারীরা সময় পাবেন মাত্র ৩ ঘন্টা
পুনরায় শুরু হওয়া ওমরাহ পরিষেবায় ওমরাহ আদায়কারীরা সময় পাবেন তিন ঘন্টা।
তিন স্তরে চালু হওয়া ওমরাহের প্রথম স্তরে ওমরাহ আদায়ের জন্য প্রতি দলের জন্য তিন ঘন্টা সময় নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি গণমাধ্যম আরব নিউজ এখবর নিশ্চিত করে।
আগামী ৪ অক্টোবর থেকে করোনায় স্থগিত থাকা ওমরাহ পুনরায় শুরু হবে। বিশেষায়িত অ্যাপের সাহয্যে ওমরাহ আদায়ের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
চালু হওয়া ওমরাহর প্রথম স্তরে প্রতিদিন ছয় হাজার লোক ছয় ধাপে ভিন্ন ভিন্ন সময়ে ওমরাহ আদায় করা যাবে। প্রতি এক হাজার লোক ওমরাহ আদায়ের জন্য তিন ঘন্টা সময় পাবেন।
প্রথম স্তরে কেবল সৌদিতে অবস্থানরত ব্যক্তিরা ওমরাহে অংশগ্রহণ করতে পারবে। সাধারণ ধারণ ক্ষমতার ৩০ ভাগ তথা ছয় হাজার লোক প্রতিদিন ওমরাহ আদায়ের সুযোগ পাবে। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া দ্বিতীয় স্তরে ৭৫ ভাগ তথা ১৫ হাজার লোক ওমরাহ ও ৪০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবে। এরপর এক নভেম্বর থেকে ২০ হাজার লোক ওমরাহ ও ৬০ হাজার লোক নামাজ আদায়ে অংশ নিতে পারবে।