Ortho Songbad আর্কাইভ

পূবালী ব্যাংকের প্রাক্তন মহাব্যবস্থাপক কিউ এম মোস্তফা আর নেই

পূবালী ব্যাংকের প্রাক্তন মহাব্যবস্থাপক কিউ এম মোস্তফা আর নেই
পূবালী ব্যাংক লিমিটেডের প্রাক্তন মহাব্যবস্থাপক কিউ এম মোস্তফা (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৬ আগস্ট) রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পূবালী ব্যাংক লিমিটেডে তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পূবালী ব্যাংক পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।


মুল সাইট থেকে

পুজিবাজার