এশিয়ান গেমস মাতাবেন জবির খুমী

এশিয়ান গেমস মাতাবেন জবির খুমী
এশিয়ান গেমসের ১৯তম আসরে জিমন্যাস্টিকস ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাংখেঅং খুমী। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। দীর্ঘ ১১বছর ধরে অনুশীলন চালিয়ে আজকের এই পর্যায় এসেছেন বলে জানান বান্দরবনে বড় হওয়া এই শিক্ষার্থী।

খুমী বলেন, ২০১২সাল থেকে জিমন্যাস্টিকস নিয়ে কাজ করছি। কোয়ান্টাম স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াকালীন সময় কারাতে অনুশীলন শুরু করি। জিমন্যাস্টিকস যখন শুরু করেছিলাম তখন বুঝতাম না যে এটিও একটি খেলা। সর্বোপরি কোচদের সহযোগিতায় জেনেছি এবং দীর্ঘ অপেক্ষার পর অংশ নিচ্ছি এবারের এশিয়ান গেমসে।

এ বিষয়ে চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আলপ্তগীন বলেন, আমাদের ছাত্র এশিয়ান গেমসে যাচ্ছে এটা শুধু ডিপার্টমেন্টের গর্ব না আমি মনে করি, এজন্য পুরো বিশ্ববিদ্যালয় গর্বিত। আমরা আমাদের দিক থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবো।

আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হানঝাউতে এশিয়ান গেমসের এবারের আসর শুরু হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি