লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ১৬৬টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৫৭ কোটি ৪১ লাখ টাকা।


লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের আজ ৩২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৯৫ লাখ টাকার।


এছাড়াও আজ লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, এমারেল্ড অয়েল, সি পার্ল রিসোর্ট, আরডি ফুড, খান ব্রাদার্স, জেমিনি সি ফুড এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন