সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৬ দশমিক ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৬ হাজার ২৯৯ পয়েন্টে।


এছাড়া এদিন ডিএসইএস সূচকে ১ দশমিক ০৩ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচকে ২ দশমিক ০২ পয়েন্ট যোগ হয়েছে।


ডিএসইতে আজ মোট ৪৫৬ কোটি ১৮ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৪০ লাখ টাকা।


আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩১৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৮৭ কোম্পানির। বাকি ৬৭ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন