Ortho Songbad আর্কাইভ

রেমিট্যান্স বিতরণে এবি ব্যাংক ও বিকাশের চুক্তি

রেমিট্যান্স বিতরণে এবি ব্যাংক ও বিকাশের চুক্তি
বৈদেশিক রেমিট্যান্স বিতরণে এবি ব্যাংক লিমিটেড এবং বিকাশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার মাধ্যমে প্রবাসীরা এবি ব্যাংকের মাধ্যমে সরাসরি বিকাশ ওয়ালেটে টাকা প্রেরণ করতে পারবেন।

সম্প্রতি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার আলী আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার