Ortho Songbad আর্কাইভ

শেয়ারবাজারে লেনদেন ছাড়ালো সাড়ে ৬০০ কোটি টাকা

শেয়ারবাজারে লেনদেন ছাড়ালো সাড়ে ৬০০ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়ে সাড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (১৩ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে।


প্রধান সূচকের সঙ্গে এদিন ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৮২ পয়েন্ট কমেছে।


আজ ডিএসইতে ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৭৬ লাখ টাকার।


এদিন ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, দর কমেছে ৭৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬২টি কোম্পানির।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার