Ortho Songbad আর্কাইভ

এবি ব্যাংক ও এয়ার অ্যাস্ট্রার মধ্যে চুক্তি

এবি ব্যাংক ও এয়ার অ্যাস্ট্রার মধ্যে চুক্তি

এবি ব্যাংক লিমিটেড এবং এয়ার অ্যাস্ট্রার মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এবি ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারগণ অভ্যন্তরীণ রুটে বিমান টিকিটের মূল ভাড়ার উপর ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন।


এবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং এয়ার অ্যাস্ট্রার হেড অব মার্কেটিং এন্ড সেলস মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।


এসময় আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার