সোশ্যাল ইসলামী ব্যাংক ও সানম্যান এক্সপ্রেসের চুক্তি

সোশ্যাল ইসলামী ব্যাংক ও সানম্যান এক্সপ্রেসের চুক্তি
সোশ্যাল ইসলামী ব্যাংক ও সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফারের মধ্যে রেমিট্যান্স ডিসবার্সমেন্ট পার্টনারশীপ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি আমেরিকার নিউইয়র্কে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সানম্যান এক্সপ্রেসের উদ্যোগে রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক মাহমুদুল আলম। এছাড়া গেস্ট অব অনার হিসেবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম উপস্থিত ছিলেন।

উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পার্টনারশীপ চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে প্রবাসী বাংলাদেশিগন সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে আমেরিকা থেকে সরাসরি নগদ ও বিকাশ ওয়ালেটে রিয়েল টাইম রেমিট্যান্সের টাকা পাঠাতে পারবেন।

অনুষ্ঠানে সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন, পরিচালক তাসনিমা সানিয়া মান্নান, সোশ্যাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসেন উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি