নগদের মাধ্যমে তামিমের পাওনা পরিশোধ করলেন সাকিব
বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। বিশ্বকাপের আগে এই দুই ক্রিকেটারের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি কারোরই অজানা না; যা মাঠের বাইরে বেশ উত্তাপ জড়িয়েছে।
এবার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, নগদের মাধ্যমে তামিমের পাওনা ৩০ টাকা পরিশোধও করছেন সাকিব।
ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপ শুরুর একদিন আগে নিজেদের বিভেদ ভুলে এক হয়েছেন এই দুই ক্রিকেটার। দেশের প্রয়োজনে বিরোধ ভুলে হাতে হাত মেলাচ্ছেন তারা। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বুধবার (৪ অক্টোবর) এই বিজ্ঞাপনী ভিডিও সম্প্রচার করেছে।