ইসরাইলের সামরিক পোস্টে হিজবুল্লাহর আক্রমণ

ইসরাইলের সামরিক পোস্টে হিজবুল্লাহর আক্রমণ
ইসরাইলের উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সেখানে বেশ কিছু রকেট ও মর্টার ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে তিন সদস্য নিহত হওয়ার পর এসব রকেট ছোঁড়া হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ সোমবার এক বিবৃতিতে বলেছে যে, তারা গ্যালিলি অঞ্চলে দুটি ইসরাইলি সামরিক পোস্টে রকেট ও মর্টার নিক্ষেপ করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবানন থেকে ইসরাইলের দিকে ছোড়া কয়েকটি ‘বস্তু’ শনাক্ত করেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর জবাবে লেবাননের দিকে আর্টিলারি ফায়ার করা হয়েছে বলেও উল্লেখ করেছে তারা।

মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর আঞ্চলিক নেটওয়ার্কের সবচেয়ে শক্তিশালী সদস্য হিজবুল্লাহ। সোমবারের বিবৃতিতে সংগঠনটি নিশ্চিত করেছে যে, ইসরাইলি গোলার আঘাতে তাদের অন্তত তিন সদস্য নিহত হয়েছে।

বার্তা সংস্থা এপি নিহতদের শনাক্ত করেছে। তারা হলেন- হুসাম মোহাম্মদ ইব্রাহিম, আলী রায়েফ ফতউনি এবং আলী হাসান হোদরোজ।

হিজবুল্লাহ বলেছে, তারা সোমবার বিকালে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী আগ্রাসনের ফলে ‘শহীদ’ হয়েছেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না