বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের চুক্তি
দেশের টেকসই উন্নয়ন ও শিল্পের অগ্রযাত্রাকে অধিকতর ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ‘বাংলাদেশ ব্যাংক-লং টার্ম ফাইন্যান্সিং ফেসিলিটি (বিবি-এলটিএফএফ)’ এর আওতায় ইউএস ডলারের মাধ্যমে রপ্তানিমুখী গ্রাহকদের ঋণ সুবিধা প্রদানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের (এফএসএসএসপিডি) পরিচালক লিজা ফাহমিদা এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মো. আবুল বশর এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের রপ্তানিমুখী উৎপাদনশীল খাতের গ্রাহকবৃন্দরা (ছোট, মাঝারি এবং বৃহৎ) তাদের ব্যবসায় সহায়তার জন্য এ তহবিলের পুনঃ অর্থায়ন সুবিধা পাবেন, যা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি