রূপালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন

রূপালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
আমানত বৃদ্ধিসহ ব্যবসায় বৈচিত্র্য আনতে প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি শরিয়াহ্ভিত্তিক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করেছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড।

বুধবার (১১ অক্টোবর) ব্যাংকটির মতিঝিলস্থ রূপালী সদন কর্পোরেট শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ইসলামী শরিয়াহ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা শরীফ মো. আবু হানিফ।

এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, তাহমিনা আখতার ও হাসান তানভীর। অন্যান্য’র মধ্যে মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, শিকদার ফারুক-ই-আযম, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়া, সালামুন নেছা ও তানভীর হাছনাইন মইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে শুরুতে রূপালী সদন কর্পোরেট ও পুরানা পল্টন কর্পোরেট শাখাসহ মোট ১১টি শাখায় রূপালী ব্যাংকের গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা পাবেন।

আলোচ্য অনুষ্ঠান শেষে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ইসলামী ব্যাংকিং এর উপর একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এ সময় ব্যাংকের সকল পর্যায়ের নির্বাহীবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি