রূপালী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন

রূপালী ব্যাংকে শেখ রাসেল দিবস উদযাপন

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।


বুধবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘শেখ রাসেল’ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।


পুষ্পস্তবক অর্পণ শেষে ‘শেখ রাসেল’ এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া ব্যাংকের পক্ষ থেকে বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, তাহমিনা আখতার ও হাসান তানভীর। অন্যান্যর মধ্যে মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাছনাইন মইন, মইন উদ্দিন মাসুদ, আবু নাসের মোহাম্মদ মাসুদ ও দিদারুল ইসলাম, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ, এক্সিকিউটিভ ফোরাম, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি