পদ্মা ব্যাংকের সৈয়দপুর উপশাখার উদ্বোধন

পদ্মা ব্যাংকের সৈয়দপুর উপশাখার উদ্বোধন

রেলের শহর সৈয়দপুরের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গী হতে আধুনিক, প্রযুক্তি নির্ভর উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। উপশাখাটি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার শহিদ ডাক্তার জিকরুল হক রোডের ইঞ্জিনিয়ারিং প্লটে অবস্থিত।


বুধবার (১৮ অক্টোবর) উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোকছেদুল মোমিন। তিনি উপস্থিত অতিথিদেরকে পদ্মা ব্যাংক থেকে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা নিতে উদ্বুদ্ধ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সৈয়দ তৌহিদ হোসেন। তিনি, গ্রাহকদেরকে নিরাপদ, দ্রুত, আধুনিক এবং আস্থার সাথে সেবা দেয়ার অঙ্গীকার করেন। গ্রাহকরা যেনো সেবার মান নিয়ে কোন অভিযোগ করতে না পারেন সে দিকে বিশেষ খেয়াল রাখতে উপশাখার কর্মকর্তাদের নির্দেশ দেন।


অনুষ্ঠানে ব্যাংকের এসএমই, এগ্রি এন্ড ওমেন এন্টারপ্রেনার হেড মো. রিয়াজুল ইসলাম-সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সৈয়দপুর উপ-শাখায় সব ধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।


নতুন উপশাখাটির ঠিকানা: ১৭/এ (ইঞ্জিনিয়ারিং প্লট) শহিদ ডাক্তার জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারী।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি