আইইউবিতে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ

আইইউবিতে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর স্কুল অব বিজনেস এন্টারপ্রেনারশিপের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট এণ্ড ক্যারিয়ার ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

আজ (১৯ অক্টোবর) আইইউবি'র নিজস্ব ক্যাম্পাসে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইইউবির অর্থনীতি বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার কবির, বিআইসিএম’র সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, আইইউবির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাাপক ড. মো: খালেদ সাইফুল্লাহ ও একাউন্টটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. নুসরাত জাহানসহ আইইউবির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচ্য বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটি পরিচালনা করেন গ্রীণডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওয়াফি শফিক মিনহাজ খান, বিআইসিএম’র সহকারী অধ্যাপক কাশফীয়া শারমিন, প্রভাষক ইমরান মাহমুদ, প্রভাষক ফাইমা আক্তার, প্রভাষক মো. আদনান আহমেদ।

শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি