প্রাইম ব্যাংকে এএমএল ও সিএফটি বিষয়ক অনুষ্ঠান

প্রাইম ব্যাংকে এএমএল ও সিএফটি বিষয়ক অনুষ্ঠান
প্রাইম ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের শাখা প্রধান ও শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে এএমএল ও সিএফটি বিষয়ক এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সম্প্রতি প্রাইম টাওয়ারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ব্যাংকের মোট ১২৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর প্রধান মো: মাসুদ বিশ্বাস। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মো: মাসুদ রানা এবং যুগ্ম পরিচালক রোকন-উজ-জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো: মাসুদ বিশ্বাস মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বিএফআইইউ’র প্রধান ও অন্য কর্মকর্তাদের ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এএমএল ও সিএফটি কমপ্লায়েন্সকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানে ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ এবং দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

বিএফআইইউ’র কর্মকর্তাগণ মোট তিনটি সেশনে বাণিজ্যভিত্তিক এবং ঋণ সংক্রান্ত মানি লন্ডারিং প্রতিরোধসহ এএমএল ও সিএফটি প্রতিরোধে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা ও দায়িত্ব বিষয়ে আলোচনা করেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি