সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ১৯ অক্টোবর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব আউটলেট উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেনব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান এবং শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের মুরাক্বিব সৈয়দ জয়নুল আবেদীন ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দ, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেবার লক্ষ্যে সারাদেশে এজেন্ট ব্যাংকিং আউটলেট দেওয়া হচ্ছে। আমরা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গণমানুষের কাছে আমাদের কল্যাণমুখী সেবা পণ্য পৌঁছে দিতে চাই।

নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে- ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজারে, ঝালকাঠির নলছিটিতে বুড়িরহাট বাজারে, কক্সবাজারে ইসলামপুর বাজারে, লক্ষ্মীপুরে রাজাপুরে, কুমিল্লার বুড়িচংয়ের বুড়বুড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ায় শালগাঁও-কালিসীমা বাজারে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি