সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ দিলো সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ দিলো সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মিরপুর শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (২৪ অক্টোবর) মিরপুর কালশীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে সহযোগিতায় ছিলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভ দ্য ফিউচার মিরপুর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার হাক্কানী খন্দকার।


এসময় উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার, ভাইস চেয়ারম্যান গাজী আলিম আল রাজী, সহকারী নির্বাহী পরিচালক নুরুল ইসলাম নবাব, প্রচার পরিচালক সাইফুল ইসলাম মজুমদার, সহকারী স্বাস্থ্য পরিচালক আবু হাসান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তাহামিনা হোসাইন কুয়াশা, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আশারাফুল ইসলাম রাসেল।


অনুষ্ঠান পরিচালনা করেন সেভ দ্য ফিউচার মিরপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাহিদ। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামানসহ মিরপুর শাখার সদস্য এবং স্কুলের শিক্ষকবৃন্দ। অতিথিদের কাছ থেকে শিশুরা শিক্ষা উপকরণ উপহার পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি