আলিফ ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন

আলিফ ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এদিন সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (২৫ অক্টোবর) আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২৩ শতাংশ কমেছে।


দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ারদর এদিন ৮ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৫৬ শতাংশ।


বুধবার সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হলো- প্রভাতী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যাল, নর্দাণ ইসলামী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, আল-হাজ টেক্সটাইল এবং ন্যাশনাল টি কোম্পানি।


এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৯টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৬৮টি, বিপরীতে ৭১ কোম্পানির শেয়ারদর বেড়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন