১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ আগামীকাল

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ আগামীকাল

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামীকাল শনিবার (৪ নভেম্বর) প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


সংস্থাটি বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই অনুমতি দেওয়া হয়।


এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান জানান, শিক্ষা মন্ত্রণালয় ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তিতে প্রকাশের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।


এনটিআরসিএ জানিয়েছে, কিছু বিষয়ের একই কোড রয়েছে ও কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, যা আগের নিবন্ধনের নিয়োগে জটিলতা তৈরি করেছিল। এসব বিষয় সমাধানের কাজ শেষ করা হয়েছে। এখন শিগগিরই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


এনটিআরসিএর কর্মকর্তারা বলছেন, সর্বশেষ নিয়োগের সময় দেখা গেছে কিছু বিষয়ের একই কোড রয়েছে। আমরা সেই কোডগুলো পরিবর্তনের চেষ্টা চলছে। কেননা কম্পিউটার সেটি আলাদা করতে পারে না। এজন্য জটিলতা হয়, যা নিয়োগের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। এছাড়া, কিছু বিষয়ের অস্পষ্টতাও নিয়োগ কার্যক্রমের গতি কমিয়ে আনতে পারে, সেগুলো দূর করার জন্য আমাদের কর্মকর্তারা কাজ করেছেন।


তবে কতটি শূন্য পদের বিপরীতে এ বিজ্ঞপ্তি দেওয়া হবে জানতে চাইলে এনটিআরসিএ সচিব এনামুল কাদের খান বলেন, এ ধরনের বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা জানানো হয় না, শুধু পরীক্ষার গ্রহণ ও প্রার্থী বাছাই করা হয়। বিধিমালা অনুসারে লিখিত পরীক্ষার আগে আমরা শূন্য পদের চাহিদা চেয়ে পাঠাই। সেগুলো যাচাই-বাছাই করে শূন্য পদের সংখ্যা আমরা প্রকাশ করি। সেভাবেই নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়।


বর্তমানে ১৭তম নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছে। এর আগে, গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন। তাদের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি