লেনদেন ও বাজার মূলধন বেড়েছে শেয়ারবাজারে

লেনদেন ও বাজার মূলধন বেড়েছে শেয়ারবাজারে

বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর-০২ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। তবে আলোচ্য সপ্তাহে বেড়েছে লেনদেন ও বাজার মূলধন। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।


গেল সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৭ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে।


প্রধান সূচকের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও কমেছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ৩ দশমিক ৩৩ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ এক সপ্তাহে ১ দশমিক ৮২ পয়েন্ট কমেছে।


সমাপ্ত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪৫৯ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ৭৭৬ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৫২৮ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ১৬৭ টাকায়।


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকা বা ১৯ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ২ হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।


গত সপ্তাহে ডিএসইতে ৪০৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৯ কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৭৯টির, বিপরীতে ৭০ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন