বর্ধিতাংশের উদ্বোধন উপলক্ষে শনিবার বন্ধ থাকবে মেট্রোরেল

বর্ধিতাংশের উদ্বোধন উপলক্ষে শনিবার বন্ধ থাকবে মেট্রোরেল

মেট্রোরেলের বর্ধিতাংশের উদ্বোধন উপলক্ষে আগামীকাল শনিবার (৪ নভেম্বর) বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। রোববার (৫ নভেম্বর) থেকে আবারও যথারীতি মেট্রোরেল চলাচল শুরু হবে।


গত বুধবার (১ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানান।


তিনি বলেন, শনিবার (৪ নভেম্বর) উদ্বোধনের জন্য ওইদিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। রোববার (৫ নভেম্বর) থেকে আবার চালু হবে মেট্রোরেল।


শনিবার থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল শুরুতে শুধু মাত্র চারঘণ্টা চলবে এ পথে। আর স্টেশন খোলা থাকবে তিনটি। পরে পর্যায়ক্রমে সময় ও স্টেশন বাড়ানো হবে।


এমএএন ছিদ্দিক জানান, শুক্রবার ব্যতীত আগামী রোববার থেকে প্রতিদিন মেট্রো ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধুমাত্র মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। আর চলবে ১০ মিনিট পর পর। বেলা সাড়ে ১১টার পর থেকে মতিঝিল থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা