ইউসিবির ‘বেস্ট ব্যাংকিং সলিউশন ফর ই-কমার্স’ পুরস্কার অর্জন

ইউসিবির ‘বেস্ট ব্যাংকিং সলিউশন ফর ই-কমার্স’ পুরস্কার অর্জন

দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইসিএমএ) ২০২৩-এ পুরস্কার অর্জন করেছে।


ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ই-কমার্সের জন্য সেরা ব্যাংকিং সলিউশন (এসএমই) বিভাগে ইউসিবি এ পুরস্কার পেয়েছে।


সম্প্রতি রাজধানীতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে ইউসিবির হাতে পুরস্কার তুলে দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের অন্যতম স্পন্সর ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি