বিশ্বকাপের শেষ হাসির অপেক্ষায় ভারত-অস্ট্রেলিয়া

বিশ্বকাপের শেষ হাসির অপেক্ষায় ভারত-অস্ট্রেলিয়া
১০ দল থেকে এখন বাকি দুই দল। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে পর্দা নামছে প্রায় দেড় মাসব্যাপী চলা ৪৮ ম্যাচের বিশ্বকাপের। এবার একটি দল হাসবে শেষ হাসি। কোন সে দল-ভারত নাকি অস্ট্রেলিয়া?

ঘরের মাঠে খেলা। ভারত এখন পর্যন্ত বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল। তাই ভারতকেই ফাইনালে ফেবারিট মানছেন সবাই। কিন্তু টানা ৭ ম্যাচ জিতে ফাইনালে আসা অস্ট্রেলিয়াই কি ছেড়ে কথা বলবে? ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া দলটি যে বড় টুর্নামেন্টে সবসময়ই ভয়ংকর!

পরিসংখ্যানে ফাইনালে এগিয়ে কোন দল


ভারত এবং অস্ট্রেলিয়া ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হয়েছে ১৫০ বার। এর মধ্যে জয়ের হিসাবে এগিয়ে অস্ট্রেলিয়া। তারা জিতেছে ৮৩টি ম্যাচ, ৫৭ ম্যাচে জয় ভারতের। ১০টি ম্যাচে কোনো ফল হয়নি।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিছুটা এগিয়ে ভারত। সবশেষ পাঁচ ম্যাচে মুখোমুখিতে ভারত জিতেছে ৩টিতে, অস্ট্রেলিয়ার জয় দুবার।

সবশেষ পাঁচ ম্যাচে দুই দলের মধ্যে সবচেয়ে বড় স্কোর ভারতের (৩৯৯) আর সর্বনিম্ন স্কোর অস্ট্রেলিয়ার (১৯৯)।

এবারের বিশ্বকাপে গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছিল ভারত। চেন্নাইয়ে অসিদের ১৯৯ রানে গুটিয়ে দিয়ে ভারত জিতেছিল ৬ উইকেট আর ৫২ বল হাতে রেখে।

তবে বিশ্বকাপের আগে ভারতের মাঠে ঠিক আগের ম্যাচেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। রাজকোটে ৩৫২ রানের বড় সংগ্রহ গড়ে ভারতকে ২৮৬ রানে গুটিয়ে দেয় অসিরা, জয় পায় ৬৬ রানে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন