মেটলাইফ ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি

মেটলাইফ ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি
সম্প্রতি প্রাইম ব্যাংক মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরিত হয়।

মেটলাইফ, বিশব্যাপী স্বীকৃত বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশে যার এক মিলিয়নেরও বেশি
গ্রাহক রয়েছে। দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

এ চুক্তির ফলে, প্রাইম ব্যাংকের মাধ্যমে যেসকল গ্রাহকদের বেতন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই সকল গ্রাহকবৃন্দ মেটলাইফ বাংলাদেশ থেকে লাইফ ইন্সুরেন্স কভারেজ সুবিধা পাবেন।

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং মেটলাইফ বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আক্তার আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় প্রাইম ব্যাংকের হেড অব ওয়েলথ ম্যানেজমেন্ট এম এম রবিউল হাসান এবং মেটলাইফ বাংলাদেশের এসইভিপি অ্যান্ড হেড অব ব্যাংকাসুরেন্স মোহাম্মদ আসিফ শামস সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি