দেশের বর্তমান রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার

দেশের বর্তমান রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার

বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল হক।


তিনি জানিয়েছেন, চাহিদা ও যোগান মিলিয়ে বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার।


তিনি আরও বলেন, অর্থনীতি শক্তিশালী করতে যে যে পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো ইতিবাচক দিকে যাওয়া শুরু করেছে। আর্থিক সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরছে।


এর আগে চলতি মাসের শুরু, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ দশমিক ১৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ।


সে সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেছিলেন, গত দুই মাসের আকু পেমেন্ট পরিশোধের পর দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত তহবিলের অর্থ ৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার বাদ দিলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ১৯ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আকু পেমেন্ট করা হয়েছে ১ দশমিক ১৭ বিলিয়ন ডলার।


তবে এখনও দেশের রিজার্ভে তিন মাসের আমদানি ব্যয় মেটানো নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান