ইসলামী ব্যাংকের শরী'আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে রাজশাহী জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) রাজশাহী শাখা প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মো. রেজাউল করিম। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরী‘আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।
অনুষ্ঠানে মো. মিজানুর রহমান মিজির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রাজশাহী শাখাপ্রধান মুন্সী রেজাউর রশিদ। কর্মশালায় রাজশাহী জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন।