চার্টার্ড লাইফের মৃত্যু বীমাদাবী চেক হস্তান্তর

চার্টার্ড লাইফের মৃত্যু বীমাদাবী চেক হস্তান্তর
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মনির হোসেন এজেন্সীর বীমা গ্রাহক মোতালেব মিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। চার্টার্ড লাইফ মোতালেব মিয়ার মৃত্যুতে মৃত্যুদাবী বাবদ ১ টি পলিসির অনুকূলে মোট ৯৮ হাজার ৭৩০ টাকার চেক গ্রাহকের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে তার মনোনীতক পুত্র শাকিল মিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে।

চেকটি হস্তান্তর করেছেন কোম্পানীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. এমদাদ উল্লাহ।

এ সময় কোম্পানীর পলিসি ওনার সার্ভিস এন্ড ক্ল্যাইমস ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান এবং কোম্পানীর কুমিল্লা সেলসের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা কামালসহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের দ্রুততার সঙ্গে তার সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ।

উল্লেখ্য, বীমা গ্রাহক মোতালেব মিয়া মাসিক ১টি মাত্র প্রিমিয়াম বাবদ এক হাজার টাকা জমা করার চারদিন পর হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেন এবং উক্ত বীমাদাবী লাভ করেন।

কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি