প্রয়াসকে পূবালী ব্যাংকের অনুদান

প্রয়াসকে পূবালী ব্যাংকের অনুদান
বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’কে পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৫০ লাক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং প্রয়াস'র প্রধান পৃষ্ঠপোষক জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসপিবি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডির কাছে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে অনুদানের চেকটি হস্তান্তর করেন।
এসময় পূবালী ব্যাংকের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘প্রয়াস’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুস্থতা ও সার্বিক বিকাশ এবং উন্নতির লক্ষ্যে গত ১৮ জুলাই ২০০৬ সাল থেকে বহুমুখী সেবামূলক কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে আসছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি