সিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি

সিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি

ব্যাংকাসুরেন্স ব্যবসা শুরু করার লক্ষ্যে সিটি ব্যাংক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে কর্পোরেট এজেন্ট হিসেবে অনুমোদন ও লাইসেন্স পাওয়ার সাপেক্ষে সিটি ব্যাংক তার গ্রাহকদের কাছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ইস্যুকৃত বিমা পলিসি অফার করবে।


সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, চিফ রিস্ক অফিসার মেসাবাউল আসিফ সিদ্দিকি, চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, হেড অব ট্রেড সার্ভিস ডিভিশন ফারুক আহমেদ, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাহমুদুর রহমান খান, হেড অব রিটেল বিজনেস, আহমেদ ইসতিয়াক মাহমুদ, হেড অব ব্যাংকাসুরেন্স, মো. সাউদ ইমরান, চিফ অপারেটিং অফিসার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি