ইউসিবি ও বসুন্ধরা গ্রুপের মধ্যে চুক্তি

ইউসিবি ও বসুন্ধরা গ্রুপের মধ্যে চুক্তি

দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুসারে বসুন্ধরা গ্রুপের কর্মীরা ইউসিবি থেকে এক্সক্লুসিভ কর্পোরেট এক্সিকিউটিভ প্যাকেজ (পেরোল ব্যাংকিং সলিউশন) উপভোগ করতে পারবেন।


বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ঢাকায় বসুন্ধরা গ্রুপ কর্পোরেট হেড অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির দুই উপব্যবস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জামান ও আলমগীর কবির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান, এফভিপি ও ন্যাশনাল সেলস বিভাগের প্রধান মোহাম্মদ সাজেদুল হক মৃধা এবং বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এফসিএ, চিফ অপারেটিং অফিসার (ব্যাংকিং) শওকত আবকার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ কামরুল হাসান, বসুন্ধরা গ্রুপের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন ইমরান বিন ফেরদৌসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি