Ortho Songbad আর্কাইভ

এসবিএসি ব্যাংকের বসুন্ধরা শাখা নতুন ঠিকানায় উদ্বোধন

এসবিএসি ব্যাংকের বসুন্ধরা শাখা নতুন ঠিকানায় উদ্বোধন
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বসুন্ধরা মহিলা শাখার নাম পরিবর্তন করে ‘বসুন্ধরা শাখা’ ঢাকার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) প্রগতি সরণির র‌্যাকস্ বিজনেস সেন্টারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান শাখাটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীম। স্বাগত বক্তব্য রাখেন বসুন্ধরা শাখার ব্যবস্থাপক সায়েক আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, মো. আবদুল মতিন ও একেএম রাশেদুল হক চৌধুরী, ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মো. আব্দুল মান্নান, মানবসম্পদ বিভাগের প্রধান ও ইভিপি ফয়সাল আহমেদ, ভবন মালিক কাজী আবু সাঈদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার