Ortho Songbad আর্কাইভ

এনআরবিসি ব্যাংকের বামেলকো সম্মেলন অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বামেলকো সম্মেলন অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংক পিএলসির ব্রাঞ্চ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স (বামেলকো) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মোহাম্মদ রবিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিআরও কবীর আহমেদ। বিষয়বস্তু উপস্থাপন করেন ডিএমডি ও ক্যামেলকো মোহা. হুমায়ূন কবির।

অনুষ্ঠানে সিকিউরিটি ম্যানেজমেন্ট এন্ড ইন্টিলিজেন্স, এএমএল এন্ড সিএফটি বিভাগের প্রধান এবং ডিক্যামেলকো ফরহাদ সরকার, এএমএল এন্ড সিএফটি বিভাগের ডেপুটি প্রধান লিমন সিকদারসহ প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ, বিভাগীয় প্রধানগণ। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন অ ল প্রধানগণ এবং শাখা-উপশাখার ম্যানেজার এবং অপারেশন ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার