Ortho Songbad আর্কাইভ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন ব্যাংকে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন ব্যাংকে
বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন ভাতার সরকারি অংশের টাকার ৮টি চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক তথ্য বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ৮ নভেম্বর পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে বেতন-ভাতার টাকা তুলতে পারবেন।

মুল সাইট থেকে

পুজিবাজার