প্যারামাউন্ট টেক্সটাইল শেয়ার কিনবে ইন্ট্রাকো সোলার পাওয়ারের

প্যারামাউন্ট টেক্সটাইল শেয়ার কিনবে ইন্ট্রাকো সোলার পাওয়ারের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল ইন্ট্রাকো সোলার পাওয়ারের ৮০ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি ইন্ট্রাকো সোলার পাওয়ার ও ইন্ট্রাকো সিএনজি লিমিটেডের সাথে একটি ক্রয় চুক্তি সম্পন্ন করবে।

গতকাল রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শেয়ার ক্রয়ের চুক্তির সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ইন্ট্রাকো সিএনজির ২৯ শতাংশ শেয়ার কিনবে। ইন্ট্রাকো সিএনজির ৪৩ লাখ ৫০ হাজার শেয়ার ইন্ট্রাকো সোলারের মালিকানাধীন।

এই শেয়ার কিনতে প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হবে।

এছাড়া কোম্পানিটি ইন্ট্রাকো সোলার পাওয়ারের মালিকানাধীন ৩০ মেগাওয়াট (এসি) গ্রিড টাইড সোলার পিভি পাওয়ার প্লান্টে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন